দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়া বিশাল আকারের তিনটি কাতল মাছ বিক্রি হয়েছে ১ লাখ ১৬ হাজার ২০০ টাকায়।
রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়ার মাছ বাজারে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি করা হয়।
জানা গেছে, সকালের দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় আলাদা জালে তিনটি বড় কাতল মাছ ধরা পড়ে। পরে সেগুলো দৌলতদিয়া মাছ বাজারে আনা হয়।
নিলামে ২৫ কেজি ওজনের কাতল মাছটি ৫৫ হাজার টাকা, ২০ কেজিরটি ৩৬ হাজার টাকা এবং ১৮ কেজিরটি ২৫ হাজার ২০০ টাকায় বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, নিলামে মাছ তিনটি কিনে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিলেটের এক লন্ডন প্রবাসীর কাছে কেজিতে নির্দিষ্ট লাভে বিক্রি করা হয়।
স্থানীয়রা জানান, বড় আকারের এসব মাছ দেখতে সকাল থেকেই বাজারে উৎসুক মানুষের ভিড় ছিল।
এমএস/